বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফের সহযোগিতায়  চট্টগ্রাম জেলা তথ্য অফিস আয়োজনে  বৃহস্পতিবার (২১নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়

এতে  প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

জেলা তথ্য অফিসার মো. সাঈদ হাসান এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চট্টগ্রামের এসবিসি কর্মকর্তা আব্দুল জলিল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মহিউদ্দিন চৌধুরী,  সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সমাজসেবা কর্মকর্তা লুৎফন নেচ্ছা, মহিলা-বিষযক কর্মকর্তা নাজমুন নাহার।SIBL

এছাড়া বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুলা আল ফারুক, রেডিও সাগর গিরি স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, সাংবাদিক নির্দেশ বড়ুয়া, সাইদুল হক,জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও