বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর ধানমণ্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাফরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও