বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সাতকানিয়ায় একাধিক ধর্ষণে কন্যা গর্ভবতী, গ্রেফতার বাবা

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের কন্যা শিশুকে একাধিকবার ধর্ষণ করে গর্ভবতী করার অভিযোগে পিতা মোহাম্মদ আলী(৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের মনোহর চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ন

ধর্ষনের শিকার মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্র অনুযায়ী জানা যায়, শিশুটি স্থানীয় একটি বিদ্যালইয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে পিতার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয় সে। গোপনে চালানো এসব নির্যাতনের ফলে গর্ভবতী হয়ে পড়ে।

গত কয়েকদিন ধরে মেয়েটি পেটব্যাথা ও বমি করলে তাকে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, সে প্রায় আড়াই মাসের অন্তঃসত্ত্বা। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে গর্ভপাত করানো হয়।SIBL

অভিযুক্ত মোহাম্মদ আলী ছদাহা ইউনিয়নের মৃত এমদাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম বলেন,” বিষয়টি শুনে আমরা বিস্মিত ও লজ্জিত। এটা মনুষ্যত্বহীনতা, এর বিচার দৃষ্টান্তমূলক হওয়া উচিত”।

সর্বশেষ

এই বিভাগের আরও