বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে বিনামূল্যে গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

সীতাকুণ্ডে আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর ক্ষুরা রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় পশ্চিম সৈয়দপুর এলাকায় এই কার্যক্রমের সমাপনী দিনে  টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু ।

এতে আরও উপস্থিত ছিলেন আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুহানিফ,আনন্দ সিপ ট্রেনিং অফিসার মো.হাসানুরজ্জামান,সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

গত ৫ নভেম্বর থেকে ১৯ নভেম্বর প্রর্যন্ত এই কার্যক্রমের আওতায় ১নম্বর সৈয়দপুর ও ৪নম্বর মুরাদপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে মোট ২০২০ টি গবাদি পশুর গরুর ক্ষুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বলেন, গরুর ক্ষুরা রোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার এ রোগের টিকা প্রদান করতে হবে । যদিও আমরা অনেক সময় প্রত্যন্ত এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম পরিচালনা  সম্ভব হয়ে উঠে না। আনন্দ-সিপ কে ধন্যবাদ জানাই উনারা একেবারে রিমোট এলাকায় এধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ট দক্ষতার সাথে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে ,আমি চেষ্টা করি উনাদের এধরনের উন্নয়ন কাজে সবসময় পাশে থাকতে। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান  তিনি ।

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও