বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা নুরুল গনি আর নেই

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চলে গেলেন একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল গনি । বাড়বকুণ্ডস্থ প্রগতি ইন্ড্রাট্রিজ লিমিটেড সিবিএর সাবেক সভাপতি শ্রমিকনেতা নুরুল গনি গতরাত তিনটায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের নিজ বাসায় বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন  (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান নুরুল গনি বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা নিয়াজ মোল্লা বাড়ির মরহুম ইলিয়াস মাস্টারের দ্বিতীয় পুত্র । মরহুম নুরুল গনির জানাজা নামাজ আজ বাদযোহর নিজ জন্মস্থান বাড়বকুণ্ড ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড  নিয়াজ মোল্লা বাড়ির নতুন এবাদত খানা প্রাঙ্গনে  অনুষ্ঠিত হবে । জানানো হবে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা।

 

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও