লায়ন ক্লাব অব চিটাগং রজনী গন্ধা, লায়ন ক্লাব অব চিটাগং ড্রিম ভ্যালি ও লায়ন ক্লাব অব চিটাগংএরিস্টোক্রেট এর উদ্যোগে এবং তমিজ উদ্দিন মুন্সিবাড়ি, ছোবহানিয়া যুব ফোরাম, পূর্ব সুয়াবিল যুব খেলোয়াড় কল্যাণ সমিতি ও লিও ক্লাব অব চিটাগংএরিস্টোক্রেট এর সার্বিক সহযোগিতায় ফটিকছড়ির চেয়ারম্যানবাড়ি,তমিজ উদ্দিন মুন্সিবাড়ি, পূর্ব সুয়াবিল. ভুজপুরে দিনব্যাপী একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ হেলথ ক্যাম্প কর্মসূচির মূল উদ্দেশ্য গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। ক্যাম্পের প্রধান সমন্বয়কারী ছিলেন, জেসি, ড্রিম ভ্যালি ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সমন্বয়কারী লায়ন সৈয়দ মোহাম্মদ আরিফ। এ মহতি উদ্যোগে তাঁরই সহধর্মিনী লায়ন আলেয়া আরিফ, আরসি, রজনীগন্ধাসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এস কে সিদ্দিকী পিএমজেএফ, লায়ন বেলাল উদ্দিন, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ, লায়ন মহসিন সিদ্দিকী, লায়ন নাসিমা রহমান,লায়ন নার্গিস সুলতানা, লায়ন ড. আকবর, লায়ন মাহবুব, লায়ন আশিকসহ অন্যান্য লায়ন নেতুবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে সফল ও বর্ণিল করে তোলে।
এ হেলথ ক্যাম্পে চোখের চিকিৎসা, ডেন্টাল চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়,শিশুরোগ নির্ণয়, স্ত্রী ও প্রসূতি রোগ নির্ণয়,ডায়াবেটিস নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয়সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এখানে ১৫০০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি সমাজউন্নয়নের অংশ হিসেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সিএনজি অটোরিক্সা প্রদান এবং গৃহনির্মাণের মাধ্যমে স্বাবলম্বী করার প্রকল্প বাস্তবায়ন।এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়।স্বাস্থ্যসেবার পাশাপাশি স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নসহ এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়। প্রান্তিক জনগণের মধ্যে এ ধরনের সেবা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ আয়োজনটি ছিল লায়ন ক্লাব অব চিটাগং রজনী গন্ধা, লায়ন ক্লাব অব চিটাগং ড্রিম ভ্যালি ও লায়ন ক্লাব অব চিটাগংএরিস্টোক্রেট এর মানবসেবার অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ।

