বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল

জায়গা দখলে নিতে আর আর জুট মিলসের অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে খুন

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

চট্টগ্রামের সীতাকুণ্ডে  জায়গা দখলকারীর হামলায় আলহাজ্ব মীর ইউছুফ আলী(৬৮)  নামে এক অবসরপ্রাপ্ত  মিল কর্মকর্তা খুন হয়েছেন। তিনি বাঁশবাড়িয়াস্থ আরআর জুট মিলসের সাবেক হিসাব রক্ষক  কর্মকর্তা ছিলেন।

শনিবার (১৬নভেম্বর)  সকাল  সাড়ে ১০ টায়  উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,ইউছুফ আলীর ভাই মীর আব্দুর রহিম তার ওয়ারিশসূত্রে মালিকানাধীন এজমালি সম্পত্তির তিনভাগের এক অংশ জায়গার প্রতিবেশী মৃত  আব্দুল রহিমের ছেলে মো. হেলাল উদ্দিনের কাছে বিক্রি করেন। জায়গা ভাগ না হওয়ায় সীমানা নির্ধারণ করা হয়নি।

আজ সকালের দিকে ক্রেতা প্রবাসী হেলাল উদ্দিন ভাড়া করা লোকজন নিয়ে তার সুবিধামত উত্তরপাশে বাঁশের বেড়া দিয়ে দখলে নেয়ার সময় এখনও বন্টন হয়নি বলে জায়গার অংশীদার ইউছুফ আলী বাধা দেন এবং বলেন, একদিন ক্ষণ নির্ধারণ করে বন্টনের পর তোমার ক্রয়কৃত জায়গা নিয়ে যেও,এর আগে বেড়া ও সাইনবোর্ড দিতে পারবানা। তখন হেলাল তর্কাতর্কিতে এক পর্যাযে বৃদ্ধ ইউছুফকে সাইনবোর্ডের পাশেই কাদা মাটিতে ফেলে চেপে ধরে,এতে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে স্হানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।SIBL

খরব পেয়ে পুলিশের এস আই আমিরুল ঘটনাস্হলে গিয়ে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যব্স্থা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন,দুপুর ৩ টায় খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি।তদন্তে জানা যাবে কীভাবে মৃত্যু হযেছে মীর ইউছুফের।এর পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।

ঘটনার পর জমির ক্রেতা হেলাল গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ জানায়।

নিহত আলহাজ্ব মীর ইউছুফ আলী

সর্বশেষ

এই বিভাগের আরও