বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মান্নান মাস্টার মারা গেছেন

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

সীতাকুণ্ডের সোনাইছড়ির হাফিজ জুট সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক আবদুল মান্নান মাস্টার (৮০) মারা গেছেন।

তিনি গতকাল মধ্যরাতে বার্ধক্যজনিত কারণে মুরাদপুর ইউনিয়নের উত্তর ভাটেরখীল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে  স্ত্রী, চার ছেলে, তিনমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

র‌্যাব কর্মকর্তা  এসএম বোরহান উদ্দীন ও বড় দারোগাহাট আব্দুর রউফ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক এস এম বাহার উদ্দীন এর পিতা মান্নান  মাস্টার বাড়বকুন্ড উচ্চবিদ্যালয়েও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। অবসর জীবনে সামাজিক সাংস্কৃতিক  ও ক্রীড়া সংগঠন  বর্ণালী ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিনি।

মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ১১ টায় উত্তর ভাটেরখীল বকসি সর্দারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও