বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

গাড়ি চাপায় সীতাকুণ্ডে এক নারীর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

সীতাকুণ্ডে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল আনুমানিক ৫ টার দিকে উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গ্রাম্য একটি সড়ক পার হচ্ছিল মধ্যবয়সী এক নারী। এ সময় গাড়ি চাপায় তার মৃত্যু ঘটে।

ঐ এলাকার স্থানীয়রা জানান, সড়কে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছে। ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত নারীর মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।SIBL

 

 

 

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও