বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ড আলিয়া মাদরাসার ছাত্রদের ৭ দফা দাবীতে বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরস্থ সীতাকুণ্ড আলিয়া (কামিল) মাদরাসার ছাত্র- ছাত্রীরা  ৭ দফা দাবীতে মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে।তারা এসব দাবী অবিলম্বে বাস্তবায়নের দাবীও জানান।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলকালে ছাত্রদের হাতে বিভিন্ন প্লেকার্ডে দেখা যায়,

১.মাদরাসার ডাইনিং রুমে বিশুন্ধ পানির ব্যবস্হা, ২. খাবারের মান বৃদ্ধি,৩. ছাত্র- ছাত্রীদের পৃথক ওয়াসরুম,৪. পাঠাগার সংস্কার,৫. অসচ্ছল ছাত্র-ছাত্রীদের বেতন,পরীক্ষা ফি সহনীয় করে ধার্য্য করা,৬. মাদরাসার সামনে থেকে ভাসমান দোকান উচ্ছেদ, ও ৭. মাদরাসা মালিকানাধীন সিকিউরসিটি ও মাদরাসা মার্কেট- দোকানের সঠিক হিসাব নিকাশ  করা।অবৈধভাবে  দোকান দখল,অবৈধ মার্কেট কমিটি বাতিল চায়।

তাদের সকল দাবীই যৌক্তিক মনে করেন ছাত্র- ছাত্রী ও অভিভাবকগণ।SIBL

একটি শক্তিশালী সচ্ছ কমিটির মাধ্যমে এসব দাবী বাস্তবায়নের দাবী করেন ছাত্র- ছাত্রীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও