বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থায় কৃষি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আনন্দ-সিপ চট্টগ্রামের সীতাকুণ্ডে নির্দিষ্ট জনগোষ্ঠীর এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নের উপকারভোগী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। এতে আনন্দ সিপ সীতাকুণ্ড ট্রেনিং অফিসার মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম এ কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন
কৃষিবিদ কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ”আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ট দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আর এ কার্যক্রমকে আরো বেগবান করতে কৃষির উন্নয়নে বিকল্প নেই। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ।
প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, কৃষিবিদ এম এ কুদ্দুছ বলেন, জলবায়ু সহিষ্ণু জীবিকায়ন উন্নয়ন এবং পরিবার উন্নয়ন পরিকল্পনা তৈরি করে এবং বাস্তবায়ন করছে । পরিবার উন্নয়ন পরিকল্পনার মধ্যে বসতবাড়িতে সবজি চাষ,মাছ চাষ,গৃহপালিত পশু পালন,বিভিন্ন ভোকেশনাল প্রশিক্ষণ প্রদান করে।এছাড়াও কৃষক মাঠ স্কুল,ভিলেজ মডেল ফার্ম সাসটেইনেবল ইন্ট্রিগ্লেটেড ফামিং সিস্টেম নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রকার সবজি বীজ,সার ও কারিগরী সহায়তাসহ অন্যান্য চাষাবাদ উপকরণ প্রদান করা ও উৎপাদিত পণ্যের বাজার সংযোগ সহায়তা করা।সিপ জলবায়ু সহিষ্ণু জীবাকায়ন ও ঝুঁকি হ্রাস ও দুর্যোগের যথাযথ সাড়া প্রদানবিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করবে। এরই আওতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও যেখানে ইতিমধ্যে কমিটি আছে সেগুলোর মাধ্যেমে দুর্যোগ বিষয়ে সচেতন করা।

