চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানার একাধিক মামলার আসামি বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতা ছাদাকাত উল্লাহ উল্লাহ মিয়াজীকে শুক্রবার (আজ) সন্ধ্যায় নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ইতিপূর্বে কয়টি মামলা রয়েছে, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।

