আমাদের দেশকে অস্তিত্ব রক্ষায় কয়েকবার স্বাধীন করতে হয়েছে,১৯৪৭ সালে একবার, ১৯৭১ সালে একবার,৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অভিবাবকহীন দেশ থেকে মুক্তি দিতে ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে স্বাধীন করেছিল,এরপর ৫ আগস্ট-২৪ আবারো স্বাধীন করে স্বৈরাচার সরকার থেকে দেশকে মুক্ত করেছে।এই দেশ কে অর্থনৈতিক স্বাবলম্বি করতে সকলকে দেশপ্রেমিক হিসেবে কাজ করতে হবে।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও বিশাল র্যালি শেষে উপরোক্ত বক্তব্য রাখেন।
শুক্রবার (৮নভেম্বর) বিকেলে বাড়বকুণ্ড স্কয়ারের সামনে অনুষ্ঠিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর। যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক ও মুন্নার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তাফা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,উত্তর জেলা সদস্য জহুরুল আলম জহুর, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন,উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল,বাডবকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান,উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাহাবুদ্দিন রাজু, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ব্যারিস্টার শাকিল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন রাসেল, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মো. ইলিয়াছ,সেলিম উদ্দিন রানা মেম্বার, মৎসজীবী দলের আক্তার হোসেন, শাহদাৎ হোসেন,সাদ্দাম হোসেন,জয়নাল আবেদীন দুলাল, মো. ইলিয়াছ,মো. আলিম,ইকবাল হোসেন,খোরশেদ আলম,খোকন,জয়নাল,মামুন প্রমুখ।



