প্রসুতির নরমাল ডেলিভারীতে একদিনে ৭ শিশুর জন্ম হয়েছে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্সে । আজ শুক্রবার সকালে এসব শিশুদের স্বাভাবিক নিয়মেই জন্ম হয়।
সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরন্নবী রাশেদ জানান,
গতকাল রাতে ভর্তি হওয়া সাতজন প্রসুতি ভোর সময়ের মধ্যেই নরমাল ডেলিভারী হয়েছে ।সাত প্রসুতি ও নবজাতক সবাই সুস্হ আছেন।
তারা দুএকদিনের মধ্যেই বাড়ী ফিরবেন। মাঝেমধ্যে একদিনে ১০/১২ জনও প্রসুতি এখানে নরমাল ডেলিভারী হয়ে থাকে।
আজ জন্মগ্রহণ করা নবজাতের মায়েরা হলেন যথাক্রমে- সীতাকুণ্ডের গুলিয়াখালি গ্রামের মো. রাব্বির স্ত্রী সাদিয়া আক্তার, ভূইয়াপাড়ার মো. বাহারের স্ত্রী পান্না আক্তার, বাড়বকুণ্ডের নতুনপাড়ার মো. ইব্রাহিমের স্ত্রী আখি আক্তার, উত্তর ভায়েরখিল লিয়াকত আলীর স্ত্রী শাকিলা আক্তার, পৌরসভা আমিরাবাদের মো. ইসমাইল হোসেনের স্ত্রী তাসপিয়া, উত্তর বাঁশবাড়িয়ার মো. আকবর হোসেনের স্ত্রী রুমানা আক্তার , আলাকুলিপুর, মো. হাসানের স্ত্রী সাজেদা আক্তার।

