বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
সীতাকুণ্ড কৃষক দলের কর্মী সমাবেশে আসলাম চৌধুরী

কৃষকদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে অর্থ লুটপাট করেছে আওয়ামী সরকার

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

ভোট ডাকাতির  মাধ্যমে  নির্বাচিত আওয়ামী  সরকারের আমলে কৃষকদের ন্যায্য দাবী পুরণ হয়নি বরং কৃষদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে অর্থ লুটপাট করেছে । বাংলাদেশের কৃষিকাজকে ধ্বংস করার লক্ষ্যে কৃষিবিপ্লব গড়াতে দেয়নি। কারণ বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলে হাসিনা সরকারের লুটপাট বন্ধ হয়ে যেত, তাই তারা প্রতিবেশি বন্ধু দেশের কাছে বাংলাদেশের কৃষি শিল্পকেও তুলে দিয়েছিল। সেই দেশ থেকে সকল কৃষি পণ্য এনে চড়া দামে বিক্রি করতো দেশের মানুষের কাছে। কিন্তু যখন সেই কৃষি পণ্যগুলো দেশে উৎপাদন হতো তখন কৃষকরা ন্যায্য দাম পেতো না। একটি সেন্ডিকেট এর মাধ্যমে কৃষকদের শোষণ করা হতো। আশা করি আগামীতে এই ধরনের বৈষম্য থেকে আমাদের কৃষকদের রক্ষা করতে সকলস্তরের নেতৃবৃন্দের প্রতি আহবান করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

তিনি সোমবার (  ৪ নভেম্বর ) বিকালে ফৌজদারহাটস্থ তার বাস ভবন প্রাঙ্গণে সীতাকুণ্ড কৃষক দলের এক কর্মী সমাবেশ ও কমিটি অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আলোচনা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল এর  সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন এর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর,পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, নুরুল আনোয়ার চেয়ারম্যান, মো. মোরসালিন, মুক্তিযোদ্ধা আবুল মনছুর,কৃষকদল নেতা মহিউদ্দিন,মোজাম্মেল হক সমীর, বেলাল উদ্দিন,নাছির উদ্দিন,রাশেদ,নুরুল আবসার,আকায়েদুল ইসলাম ডালিম প্রমুখ।

সভা শেষে জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের অনুমোদিত কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি শহিদুল আমিন,সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রাশেদ,সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন এবং পৌরসভা কৃষকদলের সভাপতি সার্জেন্ট (অবঃ) নুরুল আবছার,সাধারণ সম্পাদক আকায়েদুল ইসলাম ডালিম,সিনিয়র সহ সভাপতি মুসলেম উদ্দিন,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল জব্বার ভুইয়া সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নাম ঘোষণা করা হয়।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও