চট্টগ্রামের বাঁশখালীতে কৃষকদের মাঝে বীজ সার ও অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় আমন ও রবি মৌসুমে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বিতরণ করা হয়।
এর উপলক্ষ্যে এক সভা উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার।
তিনি বলেন, সরকার কৃষকদের প্রতি খুবই আন্তরিক। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে সরকার। যারা বীজ পাচ্ছেন যত্ন সহকারে পরিচর্যা করবেন।
কৃষি অফিস জানায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের ৬ শত কৃষক উফশী শাকসবজি বীজ ও ২ হাজার কৃষক হাইব্রিড বীজ পাচ্ছেন।
এ সময় অন্যদের মধ্যে পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম উপস্থিত ছিলেন।

