বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে গরু ও মুরগি খামার ভাঙচুর

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গরু ও মুরগি  খামার ভাঙচুর করেছে। এসময় তারা  খামারের বড় বড় গাছ কেটেও নিয়ে গেছে ।  এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  বলে ভুক্তভোগীদের অভিযোগ। ক্ষতিগ্রস্ত খামারী শহিদুল ইসলাম বাবুল  বাদী হয়ে ৮ জনকে আসামী করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের  করেছে সীতাকুণ্ড মডেল থানায়।

স্থানীয়দের মতে, গতকাল  শনিবার সকাল  ৯টা থেকে দুপুর প্রায় ১২টা পর্যন্ত পৌরসভাস্থ ইকোপার্কের সামনে মো. এসকান্দর মিয়া প্রকাশ কানুর গরুর খামার ও মুরগি ফার্মে শফিউল আলমের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। এসময় এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেয় খামারগুলো। তারা খামারের আশপাশে বিভিন্ন প্রজাতির বড় বড় মূল্যবান গাছ মেশিন লাগিয়ে (টি কাটার) কেটে ফেলে।ধ্বংসযজ্ঞ চালানোর আগে ফার্মের আশপাশের ভাড়াটিয়াদের জোরপূর্বক তাড়িয়ে দেয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে ভূক্তভোগির অভিযোগ। ঘণ্টাব্যাপি ধ্বংসযজ্ঞ চালানোর পর পুলিশ ঘটনাস্থলে গেলে ভাংচুরকারীরা গা ঢাকা দেয়।

স্থানীয়দের মতে, এই জায়গার কিছু অংশ নিয়ে ২০২০ সাল থেকে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। যারা এসব ভাংচুর করেছে তারা ক্ষতিগ্রস্ত কানুর চাচাতো ভাই শফিউল আলম গং। শফিউল আলম  ওই খামারে জায়গার মালিক হওয়া সত্ত্বেও দীর্ঘদিন সুরাহ না করায় ক্ষোভের বশবতী হয়ে ভাংচুর চালায় বলে স্থানীয় অভিযোগ।SIBL

সীতাকুণ্ড থানার ওসি মো. মুজিবুর রহমান জানায়, ফকিরহাট ইকোপার্কের সামনে খামার ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে,আসামী ধরার চেষ্টা চলছে,তবে যেহেতো জায়গা জমির কাগজপত্রের ব্যাপার ,উভয় পক্ষ বসে সমাধান করাটাই উত্তম মনে করি। বিবাদীরা জায়গার মালিকানা দাবী করছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও