বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও খুনি হাসিনার বিচারের দাবীতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

সরকার কর্তৃক নিষিদ্ধ  সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও খুনি শেখ হাসিনা ও তার দোষরদের কঠোর বিচারের দাবীতে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ছাত্র দলের সহ- সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।

গতকাল শুক্রবার সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের  ফকিরহাটস্হ মডেল মসজিদে জুমআ নামাজ আদায়ের পর ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লি সহ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে ফকিরহাট বাজার, পাশ্ববর্তী গ্রাম প্রদর্শন করে পূনরায় বাজারে এসে এক পথসভা শেষে সম্পন্ন করে।

এতে বক্তব্য রাখেন ছাত্রদলের সহ সভাপতি মো. তারেক ও সাধারণ সম্পাদক মো. শওকত।SIBL

বক্তারা বলেন,খুনি হাসিনার সরকারের আমলে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হাজার হাজার বিরোধী দলের কর্মীদের কে হত্যা করে লাশ পুড়িয়ে গুম করে ফেলে। এই খুনিদের বিচার না হওযা পর্যন্ত নিহতদের আত্ম শান্তি পাবেনা। ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলে চলবেনা তাদের কে আটক করে হত্যার বিচার করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও