বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

সীতাকুণ্ড পৌরসভায় ইত্তিহাদ ফাউন্ডেশন কর্তৃক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা শুক্রবার ( ০১ নভেম্বর ) সকাল ১০ টায় সীতাকুণ্ড সরকারী মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সাতশ’রও অধিক  বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মৌলানা তৌহিদুল হক চৌধুরী।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকার আমলে স্কুলের পড়ালেখা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে

গিয়েছিল।অবশেষে তারা অটোপাশ চালু করে।এতে মেধা শুন্য হয়ে পড়ে ছাত্রদের। স্কুলের পড়ারলেখা পাশাপাশি বিভিন্ন সংগঠন এমন মেধা যাচাই প্রতিযোগিতার উদ্যোগ নিলে হারানো মেধা ফিরে পেতে পারে ছাত্র-ছাত্রীরা।SIBL

সাংবাদিক দিদারুল হোসেন টুটুল এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিধি হিসেবে ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তি, শিক্ষক সলিমুল্লাহ।

আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের মো. নুর মোহাম্মদ জাহেদ,মো. সানজিদুল আলম রজভী,নাসিফ ইব্রাহিম,হাসান উদ্দিন নিশন,মো.রবিন হায়দার,মো. জুবায়েদ,মো. মাহমুল্লাহ,মোঃ রাকিব,মো. ইমন,মো. বোরহান,মো. আরিফ প্রমুখ। পরীক্ষার ফলাফল খুব শিগগির জানানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও