বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত রাঙ্গুনিয়ায়

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহেদুল ইসলাম মানিক (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রি নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।

নিহতের প্রতিবেশী জাহেদুল ইসলাম রতন বলেন, মানিক ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিকেলে গ্যারেজের সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।SIBL

 

সর্বশেষ

এই বিভাগের আরও