বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সুপারি সংরক্ষণের ট্যাংকে নেমে দুই সহোদরের মৃত্যু ফটিকছড়িতে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি সংরক্ষণের ট্যাংকে (টাংকি) থেকে সুপারি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে শফি ও শহিদুল্লাহ নামে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি  রয়েছেন আরও চার জন।

শুক্রবার (১ নভেম্বর) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করেছে। একটি ৭ থেকে ৮ ফুটের পাকা ট্যাংকের (টাংকি) মাঝে সুপারি রাখা হয়েছিল। সেই সুপারি তুলতে গিয়েই মূলত ঘটনাটি ঘটেছে। ট্যাংকটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়েছে। ফলে অক্সিজেনের অভাবে জ্ঞান হারিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

আপন দু’ ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও