সোমবার, জুন ১৫, ২০২৬

ফটিকছড়িতে পুকুরে মিলল কলেজছাত্রী সামিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুর থেকে সামিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নানুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড়ের মনু পণ্ডিতের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সামিয়া নানুপুর পশ্চিম নানুপর মনু পণ্ডিতের বাড়ির শহীদুল আলমের মেয়ে ও নানুপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সকালে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায় সামিয়া । গোসল করে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।SIBL

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের এক চিকিৎসক।

সর্বশেষ

এই বিভাগের আরও