বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ৭৩ হাজার টাকা  জরিমানা

 সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

মূল্য তালিকা না রাখা, বেশি দামে পণ্য বিক্রিসহ  নানা  কারচুপির কারণে সীতাকুণ্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সীতাকুণ্ড পৌরসদর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম এর নেতৃত্ব্ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত  এসব জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের

অভিযানকালে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রূপালী আইস ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, ব্যবসায়ী আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা, আশিষ চৌধুরীকে ৫ হাজার টাকা,  খোকন মজুমদার ৩ হাজার, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার, সালাউদ্দিন আহমেদকে ৫  হাজার, কামরুল আলমকে ৫ হাজার,  জোবায়েদ আহমেদকে ৫ হাজার ও হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকা হিসেবে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম

এ বিষয়ে ইউএনও কে.এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড পৌরসদর বাজারে মূল্য তালিকা না রাখা, বেশি দামে পণ্য বিক্রিসহ অনিয়মের কারণে  ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন অভিযান  জনস্বার্থে অব্যাহত থাকার কথা  ব্যক্ত  করেন তিনি।

অভিযানকালে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা।SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও