বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বাঁশখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে পুকুরে ডুবে কাশেফা মনি দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কাশেফা শীলকূপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোরশেদুল আলমের মেয়ে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায়। প‌রিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।SIBL

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও