বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
বিক্ষোভে উত্তাল পাকিস্তান

সেনা মোতায়েন ইসলামাবাদে, গুলি করার নির্দেশ দেখামাত্র

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। পিটিআই সমর্থকদের সাথে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন হামলা ও সংঘর্ষে এখন পর্যন্ত চার রেঞ্জার্স সদস্য এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া ১০০ বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ এমপিসহ চার হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন করা হয়েছিল রাজধানী ইসলামাবাদ। কিন্তু এতকিছু করেও সমাবেশস্থল মুখী জনস্রোত ঠেকাতে পারছে না সরকার।

অবশেষে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে পাকিস্তান সরকারকে। খবর জিও নিউজ।

উত্তাল পাকিস্তানে সহিংসতায় নিহত ৫উত্তাল পাকিস্তানে সহিংসতায় নিহত ৫SIBL

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী এবং দুর্বৃত্তদের ঠেকাতে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। যেকোনো ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে যে কোনও এলাকায় কারফিউ জারি করার অনুমতি দেয়া হয়েছে সেনাবাহিনীকে। এমনকি দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করার মতো কঠোর নির্দেশও দেয়া হয়েছে পাক সেনাবাহিনীকে।

এছাড়া ইসলামাবাদ জুড়ে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছে। এমনকি কিছু কিছু গুরুত্বপূর্ণ ভবনের ছাদেও নিরাপত্তা কর্মীরা অবস্থান নিয়েছেন।

এদিকে বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। দুই মাসের জন্য রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও