আজ(২৮নভেম্বর) বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফরম “সুখী”এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। “স্বাস্থ্যসেবার সব সমাধান” এই স্লোগানকে সামনে রেখে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
সুখী প্ল্যাটফর্মের মাধ্যমে সেবাঃ এখন ঘরে বসেই দেশের সেরা চিকিৎসকদের সাথে টেলিমেডিসিন পরামর্শ, ল্যাবটেস্ট করানো, ওষুধের হোম ডেলিভারি, অ্যাম্বুলেন্স ও ব্লাডব্যাংকের জরুরি সেবা গ্রহণ করা যাবে। এছাড়া পুষ্টিবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও ফিজিওথেরাপিস্টসহ বিভিন্ন পেশাধারী সেবাও সহজলভ্য।বিশেষায়িত সেবার মধ্যে রয়েছে কেয়ারগিভার, প্যারেন্ট কেয়ার ও ন্যানি সেবা।
দেশব্যাপী সেবা বিস্তারঃ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুখী’র সেবা প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে।“সুখী সেবাকেন্দ্র” এবং কলসেন্টার ১০৬৫৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে এসব সেবা নেয়া যাবে। শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার ব্যবধান দূর করে প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছে দেয়াই সুখী’র মূল লক্ষ্য।
আজ মিরপুরের টেলিকম ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিইও ড. আহমদ আরমান সিদ্দিকী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। মো. আশরাফুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সহজে এবং সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা। সুখী এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ড. আহমদ আরমান সিদ্দিকী বলেন, “সুখী একটি যুগান্তকারী উদ্যোগ- যা বাংলাদেশের স্বাস্থ্যসেবার চিত্র পাল্টে দেবে।”
আন্তর্জাতিক সম্প্রসারণঃগ্রামীণ ইয়ামেন এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সুখীসেবা মধ্যপ্রাচ্যের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।গ্রামীণ ইয়ামেনের অবকাঠামো এবং আঞ্চলিক অভিজ্ঞতা মধ্যপ্রাচ্যের বাজারে সুখী’র সেবা সহজে একীভূত করতে সহায়ক হবে।
সেবাগ্রহণের পদ্ধতিঃ সুখী অ্যাপটি Google play এবং App Store থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও www.shukhee.com ও ১০৬৫৭ নম্বরে কল করে সহজেই সেবা নেয়া যাবে।সুখী তার প্রতিশ্রুতিতে অটল থেকে আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেবে।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস
যেকোনো প্রয়োজন বা জিজ্ঞাসায় যোগাযোগ করুনঃ ইমেল-hasibul@grameendhs.com মুঠোফোন- ০১৭১১০৮০৮০০

