বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে শিক্ষা অফিসার হারুন উর রশীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -bsrm

সীতাকুণ্ড উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের পদোন্নতি ও বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সংবর্ধিত অতিথি মো. হারুন উর রশীদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুনা বড়ুয়া, মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আলাউদ্দিন ভূঁইয়া,  ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক গাজী হুমায়ুন কবির, পশ্চিম মহাদেবপুর আলম শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর ভূঁইয়া, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নেওয়াজ, কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন মাহমুদ এবং দোয়াজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।SIBL

বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ও সংবর্ধিত অতিথি হারুন উর রশীদ

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদামবিবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেগুফতা তাসনীম এবং মধ্য বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাশেদ খান মেনন।

বক্তারা বলেন, শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ প্রাথমিক শিক্ষার জন্য নিবেদিতপ্রাণ একজন অফিসার ছিলেন । সকল শিক্ষকের সাথে হাসিমুখে কথা বলা ছিল তার স্বভাবজাত। দায়িত্ব পালনে সবসময়ই তিনি আন্তরিক ছিলেন। হারুন উর রশীদ সম্প্রতি পদোন্নতি পাওয়ায় বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন।

এর আগে  সীতাকুণ্ড উপজেলার সদ্য অবসরপ্রাপ্ত চার শিক্ষকের বিদায় সংবর্ধনা  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামসহ অতিথিবৃন্দ।

সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষা পরিবার এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত চারজন শিক্ষক হলেন -আমেনা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের সহকারী শিক্ষক সবিতা রানী সেন, সীতাকুণ্ড দত্তবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃতি কণা দস্তিদার এবং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  জাহানারা বেগম এবংসলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোসমত আরা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী ।

আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুনা বড়ুয়া, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, বিদায়ী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। পরে প্রধান অতিথি অবসরপ্রাপ্ত চার শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অবসরপ্রাপ্ত এক শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম

 

সর্বশেষ

এই বিভাগের আরও