বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

তাইওয়ানের বিরুদ্ধে ব্যাপক সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত সপ্তাহে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি

গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় তিনি সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন।

প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে, সেনাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে। সেনাদের অবশ্যই তাদের কৌশলগত দক্ষতা এবং যুদ্ধের সক্ষমতা বাড়াতে হবে।

চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলেছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবেন না।SIBL

এদিকে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, এটিকে বরাবরই নিজেদের বলে মনে করছে বেইজিং।

সর্বশেষ

এই বিভাগের আরও