বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
রেললাইনে বসে খেলছিলেন লুডু

ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু পাটগ্রামে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে লুডু খেলার সময় ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন চারজন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।SIBL

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর বসেছিল তা তদন্ত করে বলা যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও