বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান ‘অলিখিত’ ফাইনালে মুখোমুখি হবে

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সোমবার (১১ নভেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।  সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং নৈপুন্যে ৬৮ রানের জয়ে সিরিজে সমতা আনে টাইগাররা। ফলে তৃতীয় ওয়ানডেটি অলিখিত ফাইনাল  রূপ নিয়েছে। যে দল জিতবে সিরিজ তাদের।

সিরিজে সমতা আনার পাশাপাশি শারজাহর মাঠে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ১৯৯০ সালে শারজাহর মাঠে প্রথম খেলতে নেমেছিলো টাইগাররা। প্রথম দুই ম্যাচে যে দল আগে ব্যাট করছে তারাই সহজ জয় পেয়েছে। তাই সিরিজ নির্ধারনী ম্যাচে টস বড় ভূমিকা রাখবে।

দ্বিতীয় ম্যাচে ব্যাাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭৬ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সিরিজ জিততে হলে দলকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন শান্ত।SIBL

দ্বিতীয় ম্যাচের পর শান্ত বলেন, ‘এখন একটু ভালো লাগছে। কিন্তু এখনও কিছু বাকী আছে। আমাদের পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সত্যি বলতে আমি খুশি নই। স্পিনের বিপক্ষে উইকেট কঠিন ছিল বলে সম্ভবত আমাকে একটু বেশিক্ষণ ব্যাট করতে হয়েছে। আমাদের ব্যাটারদের উইকেটের গুরুত দিতে হবে।’

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরেই বল হাতে দারুণ পারফরমেন্স করেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাট হাতে ২৫ রান করার পর বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন নাসুম।

এছাড়াও ২ উইকেট নিয়ে দলের জন্য অবদান রেখেছেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে আফগানিস্তানের স্পিনাররা যেধরণের পারফরমেন্স করেছিলো তাতে দ্বিতীয় ওয়ানডেতে রশিদ খান-আল্লাহ গজাফারদের ছাড়িয়ে গেছে বাংলাদেশের স্পিনাররা।

সর্বশেষ

এই বিভাগের আরও