বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
‘নিত্যপূরাণ’ নাটক প্রদর্শনী হতে দেবেন না

শিল্পকলা একাডেমিতে দু’পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে দু’পক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ চলছিল। তখন সাধারণ জনতা হিসেবে দাবি করে একদল লোক আসে। এসময় তারা ‘নিত্যপূরাণ’ নাটক প্রদর্শনী তারা আর হতে দেবেন না বলে স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে থেকেই ঢিল ছুঁড়ে মারেন কয়েকজন। এসময় নাট্যকর্মীরা সেখান থেকে সরে যান।

হামলার প্রতিবাদে ১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শিল্পকলায় একটি নাটকের প্রদর্শনী চলছে। সে প্রদর্শনী শেষ না হওয়া পর্যন্ত তারা সমাবেশস্থলে অবস্থান করবে।

এর আগে গত ২ নভেম্বর ‘নিত্যপূরাণ’ নাটকের প্রদর্শনী চলাকালে বন্ধের দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।SIBL

এ ঘটনায় বিশিষ্ট নাট্যনির্মাতা মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতিকারীদের দেখে ছাড়ব।’

 

সর্বশেষ

এই বিভাগের আরও