বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পারভেজ হত্যার গ্রেপ্তার বাড়ছে, চট্টগ্রামে ধরা ৩ নম্বর আসামি

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২২) হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো.মাহাথির হাসানকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সকালে হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহায়তায় মাহাথিরকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে পারভেজ হত্যা মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ২১ এপ্রিল রাতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকা থেকে মামলার আরও তিন আসামি—আ কামাল শেখ, আলভী হোসেন জুনায়েদ ও আল আমিন সানিকে গ্রেপ্তার করে পুলিশ।

১৯ এপ্রিল বিকেলে বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পারভেজ ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পারভেজকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।SIBL

এই ঘটনায় পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫–৩০ জনকে আসামি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার আগে পারভেজ বিশ্ববিদ্যালয়ের গলিতে চা ও সিঙ্গারা খাচ্ছিলেন। সেই সময় তিনজন নারী শিক্ষার্থী সেখানে ছিলেন, যারা পরে ইভটিজিংয়ের অভিযোগ করে তাদের বন্ধুদের ডাকেন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা হয়, কিন্তু পরে মাহাথির, মেহেরাব ও আবুজর গিফারী স্থানীয় যুবকদের নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের দিকে পালাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে ধারণা করছে পুলিশ।

এদিকে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সদস্য জড়িত। তবে সংগঠনটির নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও