বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ভাটিয়ারী সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ারের পূজামন্ডপে অর্থ দান

- Advertisement -bsrm

সীতাকুণ্ড প্রতিনিধি *

পুজামন্ডপে নগদ অনুদান বিতরণ করছেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. নুরুল আনোয়ার।

সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০ টি পুজামন্ডপে নগদ অনুদান বিতরণ করলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ নুরুল আনোয়ার।

শুক্রবার (১১ অক্টোবর ) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১০টি পুজামন্ডপে স্বশরীরে উপস্থিত হয়ে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ মো. নুরুল আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নগদ অনুদানের টাকা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

এসময় বিভিন্ন পুজামন্ডপে তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু, সীতাকুণ্ড উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু কনক,ভাটিয়ারী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি রতন দাশ (বি কম),সাধারণ সম্পাদক ছোটন দাশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।SIBL

এসময় পুজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির বিভিন্ন পুজামন্ডপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণী অর্চনা সংঘের সভাপতি মতিলাল কর, সাধারণ সম্পাদক মুকুল মিত্র, জাগরনী সংঘ পুজা মন্ডপের সভাপতি এডভোকেট মিহির মজুমদার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, দাস পাড়া রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি সুজয় সাহা, সাধারণ সম্পাদক দীপক দাশ, জাগ্রত সংঘ পূজা মন্ডপের সভাপতি টিটু শীল, সাধারণ সম্পাদক উত্তম শীল, ভাটিয়ারী কালীবাড়ি কীর্তন সঙ্গের সভাপতি কাজল রুদ্র, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি পাল, ভাটিয়ারী দুর্গা সংঘের সভাপতি প্রদীপ কুমার শীল, সাধারণ সম্পাদক সজল কান্তি শর্মা, দক্ষিণ জেলেপাড়া দুর্গা বাড়ি পূজা মন্ডপের সভাপতি দুলাল জলদাস, সাধারণ সম্পাদক হরিপদ জলদাস, রায়বাড়ি দুর্গা মন্ডপের সভাপতি রতন রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, মধ্যমপাড়া যুব সংঘের সভাপতি সুরঞ্জন দাশ, সাধারণ সম্পাদক অসীম দাশ,মির্জানগর পার্থ সারথি গীতা শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের  আহবায়ক বাদল দাশ, সদস্য সচিব মিলন দাশ প্রমুখ।

প্রধান অতিথি মো. নুরুল আনোয়ার সরকারি বরাদ্দ বাবত ১৯,৫০০ টাকা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএর ব্যক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত  ৩০ হাজার টাকা,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ৫০ হাজার টাকা, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার এর ব্যক্তিগত তহবিল থেকে ৩০ হাজার টাকা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট তহবিল থেকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ৩ লক্ষ ২৫ হাজার টাকা ভাটিয়ারী ইউনিয়নের দশটি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন।

শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা  আলহাজ্ব নুরুল আনোয়ার বলেন, আমরা সবাই বাংলাদেশী, এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, ধর্ম যার যার, অধিকার সবার। আপনারা সবাই নির্দ্বিধায় ভয় ভীতিহীনভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করবেন। আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের  নেতা কর্মীরা আপনাদের পাশে আছে। আপনাদের সবার কাছে আমাদের নেতা কর্মীদের ফোন নাম্বার আছে, যে কোনো সময়ে আপনারা আমাদেরকে ফোন করবেন আমরা সাথে সাথে আপনাদের কাছে হাজির হব।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও