সীতাকুণ্ড প্রতিনিধি *

সাগরে ইলিশ উন্নয়নে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে ও ক্ষতি পুষিয়ে নিতে জেলেদের মধ্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে ।
আজ বুধবার ( ৯ অক্টোবর) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা চত্বরেস্থ মৎস অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহবণ বন্ধ, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় সম্পদভোগী জেলেদের বিকল্প কর্মসংস্হান উপকরণ জেলেদের মধ্যে গরু বিতরণ করা হয।
এ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে এম রফিকুল ইসলাম
সীতাকুণ্ড মৎস কর্মকর্তা আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে গরু বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আব্দুল্লাহ আল মামুন,সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নাহার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সহ সভাপতি খায়রুল ইসলাম।
ইউএনও কে এম রফিকুল বলেন,সাগরে মাছের প্রজনন সময়ে জেলেদেরকে সরকার ইলিশ আহরণ থেকে বিরত থাকতে বাধ্য করা হয় কিন্তু তাদেরতো পেঠ আছে, ক্ষিধা আছে,তাই সরকার তাদেরকে চাল,সময়ে নগদ টাকা ও গরু বিতরণ করে থাকে,ইলিশ প্রজননের সময়টুকু একটু কষ্ট করতে হবে সবাইকেএসময় সাগরপাড়ের সকল বরফকলগুলোও বন্ধ রাখতে আহবান জানান। আলোচনা শেষে অতিথিবৃন্দ গরুগুলো জেলেদের হাতে তুলে দেন।


