শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

 শেখ আব্দুর রশিদ নতুন মন্ত্রিপরিষদ সচিব

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

ড. শেখ আব্দুর রশিদ

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ নিয়োগ পেয়েছেন। আগামী ১৪ অক্টোবর থেকে তার নিয়োগ কার্যকর হবে।SIBL

আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে যান শেখ আব্দুর রশিদ। গত ১৭ আগস্ট তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

আব্দুর রশিদ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা।

সর্বশেষ

এই বিভাগের আরও