শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪৬, আহত ৮৫

- Advertisement -bsrm

বিশেষ প্রতিবেদক *

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় আরও অন্তত ছয় জন নিহতের খবর পাওয়া গেছে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮৫ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।SIBL

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কমপক্ষে ২৪০টি রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলের পদাতিক বাহিনীর মধ্যে বুধবার প্রথমবারের মতো সম্মুখযুদ্ধ হয়েছে। সেখানে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

এ ছাড়া, ইসরায়েল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও