শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আগুন কেড়ে নিল একই পরিবারের ৬ জনের প্রাণ

- Advertisement -bsrm

ঢাকা প্রতিনিধি *

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ড হয়েছে। এতে আগুনে পুড়ে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।SIBL

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন- এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও উমর ফারুক (৩)। এমারুল পেশায় একজন জেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এ সময় ওই ঘরে বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ। তিনি বলেন, ‘এখনও তদন্ত চলছে। পরবর্তীতে জানা যাবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট আমরা পরীক্ষা করেছি, এসব ঠিক আছে।’

সর্বশেষ

এই বিভাগের আরও