শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা চাইলেন হাইকোর্ট

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

দেশে-বিদেশে থাকা এস আলম গ্রুপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মো. রুকুনুজ্জামান।SIBL

এর আগে এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা এবং তা স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়। আইনজীবী মো. রুকুনুজ্জামান রিটটি দায়ের করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও