বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

- Advertisement -bsrm

সীতাকুণ্ড প্রতিনিধি *

মরহুম আনোয়ার হোসাইন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটর সাইকেল  দুর্ঘটনায় বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসাইন (৪২) ইন্তেকাল করেন  ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে পৌর সদরের  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসাই খানার (গরু জবাইয়ের স্থান) সামনে  মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

জানা যায়, সকাল ১০টার দিকে পৌরসভার পন্থিছিলা এলাকায় ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে জামায়াতের একটি প্রোগ্রামে যোগ দিতে সীতাকুণ্ড বাজারের দিকে যাচ্ছিলেন তিনি ৷ পথে পন্থিছিলা এলাকায় একটি বেপরোয়া মিনি পিকআপ ধাক্কা দিলে তিনি সড়কের উপর চিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন৷SIBL

নিহত আনোয়ার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইছহাকের ছেলে।  তিনি বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। এদিকে দুর্ঘটনায় বারৈয়ারঢালা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসাইন এর আকস্মিক মৃত্যুতে  সীতাকুণ্ড উপজেলা জামায়াত , ছাত্রশিবির সীতাকুণ্ড শহর সাথী শাখা,  উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনগুলো এক  বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও