সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভা এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার ( সেপ্টেম্বর) সকাল ৯টার ভৈরব মন্দিরসংলগ্ন ব্যাসকুণ্ডের পুকুর থেকে উদ্ধার করা হয় লাশটি।
জানা যায়, সকালে ভৈরব মন্দিরের পাশে পুকুরের ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পুলিশ প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান,নিহত ব্যক্তি ভৈরব মন্দিরের আশপাশে ভবঘুরের মতো ঘুরতে দেখা যেত এবং সেই প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন।
নিহত ব্যক্তির বাড়ি,চট্টগ্রামের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকার রঘুনাথ বাড়ির ফণি ভূষণ চক্রবর্তীর ছেলে মনিন্দ্র চক্রবর্তী ওরফে মনু (৬৫) । তিনি বাবুর্চির কাজ করতেন এবং
তাঁর স্ত্রী ও এক ছেলেসন্তান রয়েছে।
নিহতের মৃতদেহ নিতে স্বজনেরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই রাজীব চন্দ্র

