
রংপুর বিভাগ সমিতি- চট্টগ্রামের উদ্যোগে ডেঙ্গু জনসচেতনতা বিষয়ক আলোচনা ও মশারি বিতরণ কর্মসূচি শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাজীর দেউড়ী সমিতির কার্যালয় সিজেকেএস স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়, শহর সমাজসেবা কাযালয়-০১ এর সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মূল আলোচনা করেন ইবনে সিনা ট্রাস্ট এর ডা. মো. সিরাজুল ইসলাম সুমন।
মূল আলোচক ডা. সিরাজুল ইসলাম বলেন, শহরে দিন দিন এডিস মশার উপদ্রপ বেড়ে যাচ্ছে এবং শিশুসহ সকল বয়সের মানুষ ডেঙ্গ রোগে আক্রান্ত হচ্ছে। বাসা বাড়ী সবসময় পরিস্কার রাখা, নিয়মিত এডিস মশার ডিম্বানু নষ্ট করা, রাত ও দিনে মশারি ব্যবহার করা এবং সতর্কতার সঙ্গে জীবন যাপন করে ডেঙ্গু ভাইরাস হতে মুক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি পরিবারের কোন সদস্য এভাইরাসে আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকের নিকট নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।
সম্মানিত অতিথিদ্বয় বলেন- রংপুর বিভাগ সমিতি- চট্টগ্রাম বর্তমান সময়ে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ, ডেঙ্গ বিষয়ক আলোচনা ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা খুবই প্রশংসনীয় উদ্যোগ। অতিথিগণ সমাজে সেবা অফিস এর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন নিয়মিত জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকলে সাধারণ অসহায় ও ছিন্নমূল মানুষ অনেক উপকৃত হয় বলে মন্তব্য করেন। দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মানে সকল শিক্ষার্থীদের পাশাপাশি সকল সামাজিক সংগঠন কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান।
আলোচনা ও মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন প্রামানিক, মো. মাহমুদ হাসান, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন নয়ন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রেজাউল করিম, দপ্তর সম্পদাক মো. শফিকুল ইসলাম ধর্মবিষয়ক সম্পাদক দুলাল মিয়া ।
আলোচনা শেষে সমিতির অফিসে কাজির দেউড়ী বস্তিবাসীর মাঝে মশারি বিতরণ করা হয়।

