নিজস্ব প্রতিবেদক *

কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলএসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রবিবার (১৮ আগস্ট ) পরিচালনা পর্দের ৪০৩তম সভায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
সেলিম রহমান চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, কেডিএস লজিস্টিকস লিমিটেড, কেডিএস আইডিআর লিমিটেড, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টিল এক্সেসরিজ লিমিটেড ও কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

