শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা রামগতিতে

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের হাতে মা, ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মো. তারেক নামে এক যুবক। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জ বাজারের কিল্লার পাশে ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন ৬ ও নাতনি ফারিয়া আক্তার (৪)। স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।SIBL

চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। রাত ৯ টার দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। একজন আটক রয়েছে।

জানা যায়, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে মো. তারেক। তিনি ঢাকায় থাকেন। দুইদিন আগে বাড়িতে আসেন। ঘটনার সময় প্রথমে সৎ মা’কে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও জবাই করে হত্যা করেছে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

সর্বশেষ

এই বিভাগের আরও