সীতাকুণ্ড প্রতিনিধি *

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও গাউছিয়া কমিটির মানবিক টিম।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে অজ্ঞাত এক নারী লাশ দেখতে পেয়ে স্থানীয়রা সীতাকুণ্ড মডেল থানা ও নৌ-পুলিশকে খবর দিলে বিষয়টি গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় চাইলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করে নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয় ।
সীতাকুণ্ড মানবিক টিমের লিডার মোহাম্মদ নাসির উদ্দীন জানান,আমরা খবর পেয়ে সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশকে বুঝিয়ে দিই।খুবই দূরদর্শিতার সঙ্গে সীতাকুণ্ড মানবিক টিম ও নৌ পুলিশের সহায়তায় তাৎক্ষণিকভাবে লাশের প্রাথমিক পরিচয় সনাক্ত করা হয় ।
এ বিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন,সমুদ্রে একটি লাশের খবর পেয়ে আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশটি উদ্ধার করি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

