শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

জুলাইয়ে নানা ঘটনায় নিহতদের স্মরণে মনজুর আলমের মিলাদ মাহফিল

- Advertisement -bsrm

জুলাই ২০২৪-এ নানা ঘটনায় নিহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং ফাতেহা শরীফের আয়োজন করেন।

শুক্রবার (২ আগস্ট ) জুমার নামাজের পর তাঁর বাগদাদ ভবনের অডিটরিয়ামে মুসল্লী, এলাকাবাসী ও গরীব-দুঃখী এবং এতিমদের নিয়ে নানা ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মাছ ফাতেহার আয়োজন করেন। এছাড়াও হযরত মোহছেন আউলিয়া (র.) জামে মসজিদে মহররম মাসের ২ আগস্ট শুক্রবার পবিত্র মহররম মাসের শেষ শুক্রবার হিসেবে খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। এসকল ধর্মীয় আয়োজনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, আমরা শান্তিপ্রিয় সাধারণ নাগরিক। দেশে শান্তি ও স্থিতিশীলতাই আমাদের কামনা। তিনি আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি কামনা করেন। মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ মোহাম্মদ ইউনুচ রজভী। মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির শান্তি কামনা করা হয়। এসব কর্মসূচিতে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম। সমাজসেবক নেছার আহমদ, বাদশা আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম ও হাফেজ মাওলানা আব্দুল মান্নান সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও