শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

বায়েজিদ বোস্তামি জামে মসজিদ সম্প্রসারণ কাজের পরিদর্শনে মনজুর আলম

- Advertisement -bsrm
বায়েজিদ বোস্তামি (র:) দরগাহ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্যবর্ধন কাজ পরিদর্শন শেষে মোনাজাত পরিচালনা করছেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম নিজ অর্থায়নে হযরত সুলতান বায়েজিদ বোস্তামি (র:) দরগাহ জামে মসজিদ সংস্কার, সম্প্রসারণ ও সৌন্দর্য্যবর্ধন কার্যক্রম পরিচালনা করছেন।

রবিবার (২৮ জুলাই) সকালে মসজিদটির ২য় তলার ৬ হাজার বর্গফুট ছাদ ঢালাই ও নিজ তলা সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মনজুর আলম নির্মাণ শ্রমিক, মাজারের ভক্ত আশেকান এবং গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাবেক মেয়র মনজুর আলম এ সময় বলেন, গরীব ও খেটে খাওয়া মানুষ যখনি বিপদে আপদে পতিত হয় তখন আমরা তাদের পাশে থাকি। তিনি বলেন, দেশে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতিতে  প্রধানমন্ত্রী গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে আহবান করেছেন। আমরা তাঁর আহবানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গরীব দুঃখীদের পাশে আছি। মনজুর আলম বলেন, আমরা মানবসেবায় নিয়োজিত। আমাদের কারণে গরীব দুঃখী মানুষ উপকৃত হলে তাতে আমরা খুশী। এসময় অন্যদের মধ্যে বায়েজিদ বোস্তামি (র:) দরগাহ পরিচালনা কমিটির সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমানসহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও