শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালঃ মেধাবৃত্তি চেক ও রেইনকোর্ট বিতরণ

- Advertisement -bsrm

নিজস্ব প্রতিবেদক *

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ২০২৪-২৫ রোটাবর্ষের প্রথম সভা গত ১৩ জুলাই কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান মো. আব্দুল আহাদের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় সদ্য অতীত সভাপতি রোটারিয়ান জামিল হানিফ নতুন সভাপতিকে কলার পরিয়ে বরণ করে নেন। ক্লাবের গত বছরে সমাপ্তকৃত লোকস্ট হাউজিং, বিনামূল্যে মশারি বিতরণ, এতিমদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণসহ অন্যান্য সার্ভিস প্রজেক্টসহ ২০২৪-২৫ এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। নতুন বছরের শুরুতে মেধাবৃত্তিচেক প্রদান, রেইনকোর্ট বিতরণ এবং এতিম শিশুদের মাঝে ফল বিতরণের মাধ্যমে শুরু হয়।SIBL

এ সভায় উপস্থিত ছিলেন রোটারি ৬৫ এর বিভিন্ন ক্লাবের নেতারা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক ডিষ্ট্রিক্ট সেক্রেটারি ও ফাস্ট প্রেসিডেন্ট (সাগরিকা) রেজাউল করিম রেজা, চাটার্ড প্রেসিডেন্ট ও পিডিআর আর মীর নাজমুল হাসান রবিন, ফাস্ট প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম জীম, ফাস্ট প্রেসিডেন্ট মো. আব্দুর রাজ্জাক, সাজেদুল হক হাসান, আমিনুল ইসলাম বাবু, মোস্তফা মোহাম্মদ রানা, এডভোকেট ফারজানা হাকিম চৌধুরী, সেক্রেটারি মোহছেনা মুন্নি, শাহীন সুলতানা, মেজবাহ উদ্দীন, এস এ শাহেদ প্রমুখ। সভার শেষ পর্যায়ে ক্লাবের নতুন সদস্য মো. সামিরকে রোটারি পিন পরিয়ে বরণ করা হয় এবং নতুন বছরের কমিটির জন্য শুভকামনা জানান।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও