শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সীতাকুণ্ড মহাসড়কে ৮ চালককে অর্ধলাখ টাকা জরিমানা

- Advertisement -bsrm

সীতাকুণ্ড প্রতিনিধি *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন  উপজেলা নির্বাহী অফিসার  কে. এম. রফিকুল ইসলাম ।

চট্টগ্রামের সীতাকুণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা  করা হয়েছে। এ সময় ৮ যানবাহনের চালককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৮ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বাইপাস এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম।

তিনি জানান, ‘ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, ইন্সুরেন্সসহ বিভিন্ন কাগজপত্র সঠিক না থাকার অপরাধে সড়ক ও পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা মোতাবেক মোট ৮ টি গাড়িকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।’SIBL

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন ও বার আউলিয়া হাইওয়ে থানার সদস্যরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের অংশে জনস্বার্থে  এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম ।

 

সর্বশেষ

এই বিভাগের আরও