বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

সিঙ্গাপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ২টি অ্যাওয়ার্ড অর্জন

- Advertisement -bsrm
সম্মাননা গ্রহণ করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ‘রেমিট্যান্স কোম্পানী অব দ্যা ইয়ার’ ও ‘সিনিয়র সিটিজেন প্রোডাক্ট ইনিসিয়েটিভ অব দ্যা ইয়ার’ নামে দুটি অ্যাওয়ার্ড পাওয়ার সম্মাননা অর্জন করেছে। এশিয়ান ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্স  গত ৪ জুলাই সিঙ্গাপুরে মারিনা বে স্যান্ডস এক্সপো এন্ড কনভেনভেশন সেন্টারে এক বর্ণিল অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম অ্যাওয়ার্ড দুটি গ্রহণ করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণে আবারও দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।

SIBL

সর্বশেষ

এই বিভাগের আরও