শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

আইআইইউসি’র অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম রবিবার

- Advertisement -bsrm

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যাচেলর প্রোগ্রাম অটাম-২০২৪ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামীকাল রবিবার (৭ জুলাই) সকাল ১১ টায় আইআইইউসির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।SIBL

আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ এর  সভাপতিত্বে অনুষ্ঠেয়  ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দসহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ১৮শ’ এর বেশী নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও